রেজিস্ট্রেশন, চুক্তি ও রিনিউয়াল নীতিমালা
আমাদের প্ল্যাটফর্মে নতুন সংযোজিত .ai ডোমেইন প্রজেক্টের ক্ষেত্রে গ্রাহক এবং কোম্পানির যৌথ ব্যবস্থাপনার জন্য নিম্নলিখিত নীতিমালা প্রযোজ্য হবে:
১. রেজিস্ট্রেশন ফি ও প্রাথমিক খরচ:
.ai ডোমেইনের প্রাথমিক রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট গ্রাহক নিজেই বহন করবেন।
২. চুক্তির মেয়াদ ও সময়কাল:
এই প্রোগ্রামের আওতায় ডোমেইন ব্যবস্থাপনার সর্বনিম্ন চুক্তির মেয়াদ হবে ২ (দুই) বছর। চুক্তি চলাকালীন আমাদের বিশেষজ্ঞ টিম ডোমেইনটির সার্বিক মেইনটেন্যান্স, অপ্টিমাইজেশন ও আন্তর্জাতিক অকশন মার্কেটে বিক্রির প্রক্রিয়া পরিচালনা করবে।
৩. রিনিউয়াল ফি (Renewal Fee):
চুক্তির দ্বিতীয় বছরে বা পরবর্তী রিনিউয়াল ফি-এর ক্ষেত্রে ডোমেইনের বার্ষিক নবায়ন খরচ গ্রাহক নিজেই বহন করবেন।
৪. চুক্তির মেয়াদ শেষে গ্রাহকের অপশন (Exit / Renewal Policy): ২ বছরের চুক্তি মেয়াদ সফলভাবে অতিক্রান্ত হওয়ার পর গ্রাহক নিম্নলিখিত যেকোনো একটি সিদ্ধান্ত নিতে পারবেন:
অটো-রিনিউ ও কন্টিনিউ: গ্রাহক চাইলে চুক্তিটি অটো-রিনিউ করে আমাদের সাথে কার্যক্রম অব্যাহত রাখতে পারেন (যে ক্ষেত্রে পরবর্তী খরচ গ্রাহক বহন করবেন)।
ডোমেইন ট্রান্সফার: গ্রাহক চাইলে ডোমেইনটি তার নিজের নিয়ন্ত্রণে বা অন্য রেজিস্টারে পুরোপুরি ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন।
প্রোগ্রাম বাতিল (Cancellation): গ্রাহক চাইলে যেকোনো সময় চুক্তিটি বাতিল বা সমাপ্ত করতে পারবেন।