⚠️ শিক্ষার্থী ও ইনভেস্টরদের জন্য বিশেষ সতর্কতা (Appraisal Disclaimer):
GoDaddy, Estibot বা Atom-এর মতো স্বয়ংক্রিয় অ্যালগরিদম টুলসগুলো কেবল অতীতের ডেটা ও কিওয়ার্ডের ওপর ভিত্তি করে একটি গাণিতিক বা অনুমাননির্ভর মূল্য (Estimated Value) দেখায়।
মনে রাখবেন: এই টুলসগুলোর মাধ্যমে কোনো ডোমেইনের প্রকৃত বাজারমূল্য (Real Market Value) যাচাই করা যায় না। একটি ডোমেইনের মূল দাম নির্ধারণ করে সঠিক ক্রেতা (End-User), বর্তমান বাজারের চাহিদা এবং আপনার কৌশলগত দেনদরবার। টুলসের ওপর অন্ধবিশ্বাস না করে ডোমেইনের ব্র্যান্ডিং পোটেনশিয়াল ও বাজার গবেষণার ওপর নির্ভর করুন।
এই টুলগুলো বা অটোমেটেড অ্যালগরিদমগুলো শুধুমাত্র একটি গাণিতিক ধারণা (Algorithmic Guess) দেয়। অনেক সময় দেখা যায়, একটি ডোমেইনের টুলস অনুযায়ী মূল্য দেখায় ৫,০০০ ডলার, কিন্তু বাস্তবে কোনো ক্রেতা সেটি ৫০ ডলারেও কিনতে চায় না; আবার উল্টোটাও হতে পারে—টুল হয়তো ভ্যালু দেখাল ২০০ ডলার, কিন্তু সঠিক এন্ড-ইউজার (End-User) বা কোম্পানির কাছে সেটি ৫,০০০ ডলারে বিক্রি হয়ে গেল।
তাই টুলসগুলোকে কেবল প্রাথমিক ধারণা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত, চূড়ান্ত সত্য হিসেবে নয়।
ভ্যালু দেখার টুলস
NameBio: অতীতে আসলে যেসব ডোমেইন বিক্রি হয়েছে তার ডাটাবেস। সবচেয়ে নির্ভরযোগ্য, কারণ এখানে অনুমান নয়, বাস্তব বিক্রির দাম পাওয়া যায়।
GoDaddy Domain Appraisal: ফ্রি অটো-অ্যাপ্রেইজাল।
Estibot: বহুল ব্যবহৃত অ্যাপ্রেইজাল টুল।
Sedo Domain Valuation: Sedo মার্কেটপ্লেসের ফ্রি ভ্যালুয়েশন।
Dynadot Appraisal / Saw.com: ফ্রি অটো-অ্যাপ্রেইজাল।
HumbleWorth: এআই-ভিত্তিক ভ্যালুয়েশন।
Afternic, Dan.com, Sedo, Atom (আগের Squadhelp): মার্কেটপ্লেস। এখানে একই ধরনের ডোমেইনের লিস্টিং প্রাইস দেখে তুলনা করা যায়।
Google Keyword Planner / Ahrefs: ডোমেইনের কিওয়ার্ডের সার্চ ভলিউম ও CPC দেখার জন্য।
একটা গুরুত্বপূর্ণ কথা: অটো-অ্যাপ্রেইজাল টুলগুলো প্রায়ই অনেক বেশি দাম দেখায়। ওগুলোকে শুধু আনুমানিক ধারণা হিসেবে নিন। আসল ভ্যালু হলো একজন ক্রেতা বাস্তবে যে দাম দিতে রাজি, তাই NameBio-তে একই ধরনের ডোমেইনের বিক্রির রেকর্ড দেখাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
GoDaddy Appraisal (Godaddy Domain Value & Appraisal): ডোমেইনের দাম যাচাইয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলোর একটি। এটি গোডাফির বিশাল হিস্টোরিকাল সেলস ডেটা এবং মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করে একটি মূল্য নির্ধারণ করে।
Estibot: ডোমেইন ইনভেস্টরদের কাছে এটি বেশ জনপ্রিয়। এটি অ্যালগরিদমের মাধ্যমে ডোমেইনের এসইও ভ্যালু, এক্সটেনশন ভ্যালু, সার্চ ভলিউম এবং কিওয়ার্ডের পপুলারিটি যাচাই করে একটি আনুমানিক দাম দেখায়।
Namecheap Domain Valuator: নেমচিপের নিজস্ব টুল, যা ডোমেইনের মার্কেট পোটেনশিয়াল ও অন্যান্য প্যারামিটার বিবেচনা করে ভ্যালুয়েশন দেয়।
Sedo Domain Appraisal: সেডো (Sedo) বিশ্বের অন্যতম বড় ডোমেইন মার্কেটপ্লেস। তাদের প্রফেশনাল অ্যাপ্লাইজার বা টুল দিয়ে ডোমেইনের রিয়েল-ওয়ার্ল্ড মার্কেট ভ্যালু আন্দাজ করা যায়।
Atom.com (পূর্বে Squadhelp): এটি প্রিমিয়াম এবং ব্র্যান্ডেবল ডোমেইনের জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এখানে ডোমেইন লিস্ট করলে তাদের নিজস্ব এআই এবং কিউরেটর টিম ডোমেইনের ব্র্যান্ডিং পোটেনশিয়াল যাচাই করে।
Afternic: এটি গোডাফিরই একটি অংশ। এখানে ডোমেইন লিস্ট করার সময় এর মার্কেট ভ্যালু ও রিটেইল প্রাইস সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
NameBio: এটি কোনো ডোমেইন ভ্যালুয়েশন টুল নয়, বরং হিস্টোরিকাল সেলস ডাটাবেস (Historical Sales Database)। অতীতে ঠিক একই ধরনের বা ক্যাটাগরির ডোমেইন কত ডলারে বিক্রি হয়েছে, তা দেখতে NameBio-র তুলনা নেই। সঠিক দাম যাচাই করতে এর জুড়ি মেলা ভার।