BUILT WELFARE FOUNDATION
Learn for Free. Grow with Knowledge. Share with Humanity.
শিক্ষার্থী বন্ধুরা,
আমাদের NextGen Domain Graduate প্রোগ্রামের মূল ভিত্তি হলো ফ্রি শিক্ষা, সঠিক জ্ঞান অর্জন এবং ডোমেইন ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করা। আমরা বিশ্বাস করি, প্রকৃত সাফল্য তখনই পূর্ণতা পায় যখন নিজের অর্জনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যায়।
আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের Built Welfare Foundation।
স্বেচ্ছামূলক অবদানের মূল নীতি:
আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালিত হয়। আপনারা অনেকেই জানতে চান যে, কোর্স শেষ করে বা ভবিষ্যতে ইনকাম করার পর এখানে কোনো সহযোগিতা করা যাবে কি না।
আমরা স্পষ্ট করে বলতে চাই—এটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা (Voluntary Will)। এখানে কোনো ধরনের বাধ্যতামূলক ফি, চাঁদা বা বাধ্যবাধকতা নেই। আপনারা যদি কেউ নিজের ভালোলাগা থেকে, দান, সাদকা কিংবা মানবকল্যাণে অংশ হিসেবে এই তহবিলে স্বেচ্ছায় কিছু অবদান রাখতে চান, তবে আমাদের ওয়েবসাইটের "Voluntary Contribution" অপশনটির মাধ্যমে তা করতে পারবেন।
আপনার সামান্য সহযোগিতা হয়তো সমাজের কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে কিংবা পরবর্তী ব্যাচের কোনো শিক্ষার্থীর পড়াশোনার পথকে আরও সুগম করবে।
"জ্ঞান অর্জন করুন নিজের জন্য, আর মানবতার কল্যাণে ছড়িয়ে দিন ভালোবাসার হাত।"
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
Built Domain & Built Group
ব্যবসায়িক সাফল্যের চেয়েও আমরা মানুষের কল্যাণে অবদান রাখাকে বড় করে দেখি। বিল্ট ডোমেইন , Built Group -এর প্রতিটি প্রজেক্ট থেকে অর্জিত আয়ের ১৫% সরাসরি আমাদের 'বিল্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন'-এ প্রদান করা হয়।
বছরের শেষে এই সঞ্চিত অর্থ আমরা আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে ব্যয় করি। আমরা বিশ্বাস করি, এটি কেবল আমাদের ব্যবসায়িক দায়িত্ব নয়, বরং আপনার ও আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি আমল।
আমরা প্রচারে নয়, প্রসারে বিশ্বাসী। তাই আমরা মনে করি— "সৎ আমল প্রদর্শনের জন্য নয়, বরং তা অন্তরের প্রশান্তি ও পরকালীন মুক্তির জন্য।" এই দর্শনেই আমাদের ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হয়।
বিস্তারিত পড়তে নিচে ক্লিক করুন
আমাদের Built Welfare Foundation-এর লক্ষ্য, পরিচালনা পদ্ধতি এবং আপনারা কীভাবে স্বেচ্ছায় এতে যুক্ত হতে পারেন—তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো: